সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে : শিক্ষা উপদেষ্টা

Post Image

সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। একইসঙ্গে ফল প্রকাশে বিলম্ব যেন না হয়, সেদিকেও খেয়াল রাখার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ধারিত নিয়মে পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সমস্যার কথা শোনা যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

জাতীয় দলের হয়েও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনার বিশেষ পরিকল্পনা, অপেক্ষা শুধু সম্মতির

বিশ্বকাপ ফাইনালের পরদিনই অবসরের ঘোষণা লিখে রেখেছিলেন মেসি!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

সর্বাধিক পঠিত

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম বিসিবির অস্বীকার

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ টিভিতে আরও যা থাকছে

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের