- গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দামই ছিল ১ হাজার টাকা। সেখানে ফাইনালের টিকিটের দাম ধার্য হয়েছে মাত্র ২০০ টাকা। বাংলাদেশ পাকিস্তানের কাছে হারায় ফাইনালের টিকিটের বড় ধস নেমেছে।
- টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ রবিবার (১৫ নভেম্বর) ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে।
- টিকিটের দাম এক হাজার ঘোষণার পর সমর্থকরা প্রতিবাদ করেছিল। তখন সাফ ও টুর্নামেন্টের স্বত্ব নেয়া মার্কেটিং পার্টনার টিএসএ কর্মকর্তারা নানা যুক্তি দেখিয়েছিলেন। ফাইনালে যেখানে টিকিটের দাম হওয়ার কথা সর্বোচ্চ সেখানে নেমে এসেছে সর্বনিম্নতে।
- বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক। স্বাগতিক বাংলাদেশ ফাইনালে না উঠায় গ্যালারি ফাঁকা থাকার সম্ভাবনাই বেশি। টিকিটের দাম কমার পর কতজন সমর্থক মাঠে আসেন সেটাই দেখার বিষয়।







