পাঁচ ঘণ্টার নাটকীয় ম্যাচে বেনফিকার বিদায় ঘণ্টা বাজালো চেলসি

Post Image

বিরল এক ম্যাচের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ মার্চ) রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসি-বেনফিকার শেষ ষোলোর ম্যাচে। কারণ ম্যাচটি শেষ হতে লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা। ইতিহাসে বিরল এমন ম্যাচে দীর্ঘ নাটকীয়তায় পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। 

যুক্তরাষ্ট্রের শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে দীর্ঘ সময় লাগার কারণ ঝড় ও বজ্রপাত। বজ্রপাত, খেলা স্থগিত, অতিরিক্ত সময়ের উত্তেজনা আর গোলের বন্যা- সব মিলিয়ে এই ম্যাচ যেন ছিল এক ফুটবল থ্রিলার। যুক্তরাষ্ট্রের শার্লট শহরে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। তবে খেলা শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় বজ্রপাতের সতর্কতায় ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর মাঠে ফেরে দুই দল। তবে এমন দীর্ঘ বিরতির পরও ম্যাচে উত্তেজনার ঘাটতি ছিল না একটুও।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে চেলসির রিচ জেমস ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপরই ম্যাচে ফিরে আসে সেই পুরনো উত্তেজনা। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে ৯০+৫ মিনিটে বেনফিকার হয়ে পেনাল্টি থেকে গোল করেন অভিজ্ঞ এঞ্জেল ডি মারিয়া। ফলে ১-১ গোলে সমতা নিয়েই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়েই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বেনফিকার তরুণ খেলোয়াড় প্রেস্টিয়ান্নি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগত সুবিধা পায় চেলসি। এরপর একের পর এক আক্রমণে বিধ্বস্ত করে প্রতিপক্ষকে। ১০৮ মিনিটে নিকুংকু, ১১৪ মিনিটে পেদ্রো নেটো এবং ১১৭ মিনিটে ডিউসবারি-হল গোল করে চেলসির জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে চেলসির কোচ এনজো মারোস্কা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই ঘণ্টা অপেক্ষা করে খেলতে নামা কোনোভাবেই পেশাদার ফুটবলের অভিজ্ঞতা হতে পারে না। এটা ফুটবল নয়। তিনি আরও বলেন, খেলোয়াড়দের এমন পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুত রাখা ভীষণ কঠিন। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে চেলসি। পরের ম্যাচে তারা মুখোমুখি হবে ব্রাজিলের শক্তিশালী ক্লাব পামেইরাসের বিরুদ্ধে

সর্বশেষ খবর

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

জাতীয় দলের হয়েও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনার বিশেষ পরিকল্পনা, অপেক্ষা শুধু সম্মতির

বিশ্বকাপ ফাইনালের পরদিনই অবসরের ঘোষণা লিখে রেখেছিলেন মেসি!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

সর্বাধিক পঠিত

অনড় ক্রিকেটাররা, খেলা মাঠে গড়ানো অনিশ্চিত

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই

মিরপুরের স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম বিসিবির অস্বীকার

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ টিভিতে আরও যা থাকছে