আকবর-প্রিতমের সেঞ্চুরি, লড়ছেন মুশফিক-অমিত

Post Image

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আজকের দিনটা নিজেদের করে নিয়েছেন নর্থ জোনের অধিনায়ক আকবর আলী ও প্রিতম কুমার। দুজনে গড়েছেন ২৩৩ রানের বিশাল জুটি, পেয়েছেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে সাউথ জোনের ৩১৪ রান টপকেছে নর্থ জোন। এমনকি দ্বিতীয় দিন শেষে ৬৫ রানের লিড নিয়েছে নর্থ জোন।

গতকালের ১৬ রান নিয়ে খেলতে নেমে আজ স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই প্রথম উইকেট হারায় নর্থ জোন। ১৫ রান করে পেসার আবু জায়েদ রাহীর বলে আউট হন আবদুল্লাহ আল মামুন। দলীয় ৪২ রানে ফিরে যান আরেক ওপেনার সাব্বির হোসেনও। স্কোরবোর্ডে ৫৫ রান তুললেই তৃতীয় উইকেট হারায় নর্থ জোন। এবার লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সফরের দ্বিতীয় শিকারে পরিণত হন ইকবাল হোসেন (৯)।

এরপর নর্থ জোনকে এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রিতম ও আকবর। অনেকটা ওয়ানডে মেজাজে খেলতে থাকেন নর্থের দুই ব্যাটার। ১৫৮ বলে দুই ছক্কা ও ১৬ চারে ১২১ রান করেন আকবর। আকবরকে ব্যাকওয়ার্ড পয়েন্টে আশরাফুল হাসানের ক্যাচ বানিয়ে ২৩৩ রানের এই জুটি ভাঙেন সামিউন বসির রাতুল। ১৮৪ বলে দুই ছক্কা ও ১৬ চারে ১৫১ রানে অপরাজিত রয়েছেন প্রিতম।

শেষ বিকালে ৩৯ বলে ২২ রান করে প্রিতমকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন স্পিনার সানজামুল ইসলাম। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হবার আগে ৬ উইকেটে ৩৭৯ রান নিয়ে রান পাহাড়ে চড়ার স্বপ্ন দেখছে নর্থ জোন। ৬৫ রানে লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে তারা।

অন্যদিকে দিনের আরেক ম্যাচে লড়েছে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন। দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের ৩০৭ থেকে ইস্ট জোন পিছিয়ে আছে ৫৭ রানে। এদিন মুশফিকুর রহিম ৫৯ রানে এবং অমিত হাসান রয়েছেন ৮৮ রানে অপরাজিত। দলীয় রান ঠেকেছে ৩ উইকেট হারিয়ে ২৪৩।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই