সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা লিটনের

Post Image

সেঞ্চুরি পূর্ণ করে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন লিটন দাস। এরপর পকেট থেকে বের করলেন একটি কাগজ। তাতে লেখা মেয়ের জন্য জন্মদিনের বার্তা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে নিজের অষ্টম সেঞ্চুরিটি মেয়ে আনায়রাকে উৎসর্গ করলেন বাংলাদেশের এই ব্যাটার।

সোমবার (১৬ নভেম্বর) আনায়রার তিন বছর পূর্ণ হয়েছে। মেয়ের জন্মদিনে লিটনের বার্তা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

রবিবার প্রথম দিনের খেলা শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। বাংলাদেশ দিন শেষ করেছিল ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন ১৩৭ রান করা তাওহিদ হৃদয়।

দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ইয়ানসেনের বল পুল করে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্কে পৌঁছান তিনি। ৮৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৪৫ রান।

এরপর দিনের প্রথম উইকেটটি পায় দক্ষিণ আফ্রিকা। ডেল পিটারসনের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ান মেহেদী হাসান মিরাজ। বল চলে যায় প্রথম স্লিপে। ১৬ বলে ১০ রান করে ফেরেন মিরাজ। তার বিদায়ের সময় ৯১ ওভার ৩ বলে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৫৯ রান।

সর্বশেষ খবর

৪শ’ রানে অলআউট বাংলাদেশ

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা লিটনের

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ