ট্রেনিং শেষ না করেই মাঠ ছাড়লেন এমবাপ্পে, সেমিতে খেলবেন তো?

Post Image

বিশ্বকাপ সেমিফাইনালের মহারণ যখন একদম দুয়ারে, তখনই ফরাসি শিবিরে এক আকস্মিক অস্থিরতা ও উদ্বেগের খবর। অনুশীলনের পুরোটা সময় মাঠের মূল অনুশীলনে দেখা যায়নি ফ্রান্সের পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পেকে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোড়ালিতে পাওয়া সেই সামান্য চোট কি তবে বড় কোনো শঙ্কায় রূপ নিল? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে।

তবে ভক্তদের সেই শঙ্কা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি কিছুটা স্বস্তির সুরেই বলেন, ‘কিলিয়ান একদম ঠিক আছে। এটা পরিকল্পিত বিশ্রাম ছাড়া আর কিছুই নয়।’

দেশমের ভাষ্যমতে, ম্যাচের আগের পুরো ধকল এড়াতে এবং বাড়তি সতর্কতা হিসেবে এমবাপ্পেকে অনুশীলনের একটি বিশেষ ড্রিল ১৫ মিনিটের বদলে মাত্র ১০ মিনিট করার অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ, সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার পথটা তার জন্য পুরোপুরি উন্মুক্তই থাকছে

এমবাপ্পের এই স্বস্তির খবরের পাশাপাশি ফরাসি শিবিরে আরেকটি বড় ইতিবাচক খবর এসেছে। দীর্ঘ দুই সপ্তাহের হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে অবশেষে দলের সাথে অনুশীলনে ফিরেছেন মাঝমাঠের অন্যতম ভরসা অরেলিয়েন চুয়ামেনি। যদিও তিনি এখনো শতভাগ ম্যাচ-ফিট নন, তবুও সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা কোচ দেশমের মধ্যমাঠের পরিকল্পনাকে বেশ শক্তিশালী করবে।

চুয়ামেনিকে নিয়ে ফ্রান্সের রণকৌশলী কোচ বলেন, ‘সবকিছুই ঝুঁকির মুখে ছিল, তবে আজকের অবস্থায় সে আগের চেয়ে অনেক ভালো আছে। তার খেলার সুযোগ থাকাটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি।’  

সব মিলিয়ে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালের মঞ্চে নামার আগে এমবাপ্পের ফিটনেস ধরে রাখা এবং চুয়েমেনির প্রত্যাবর্তন ফরাসি শিবিরকে মানসিকভাবে বেশ এগিয়ে রাখছে।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই