ইতিহাস গড়লেন নাহিদ রানা

Post Image

একটুর জন্য হয়নি ৭ উইকেট। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট নিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন নাহিদ রানা। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নিয়ে দেশের ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগার এখন এই তরুণ পেসারের।

হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের বোলিং ফিগার ১০ ওভারে ২১ রানে ৬ উইকেট, মেইডেন ২টি।  নাহিদ পেছনে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের যৌথ রেকর্ড।

ওয়ানডেতে ৬ উইকেট শিকারি বাংলাদেশের প্রথম বোলার ছিলেন মাশরাফি। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ২৬ রানেই ৬ উইকেট নেন রুবেল।

দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও এখন নাহিদেরই। মাত্র ১৪ ওয়ানডের ক্যারিয়ারেই ৩ ম্যাচে ৫ উইকেটের স্বাদ পেলেন নাহিদ। সবকটিই এসেছে ২০২৬ সালে। তার চেয়ে দ্রুততম সময়ে বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান (৯ ইনিংসে)।

এই বছর ৯ ওয়ানডে খেলে ২৬ উইকেট নিয়ে পুরো ক্রিকেট বিশ্বেই সবার ওপরে আছেন নাহিদ। তিন সংস্করণ মিলিয়েও ১৩ ম্যাচ ৩৮ উইকেট নিয়ে শীর্ষে তিনিই।

নাহিদের ৬ উইকেটের সঙ্গে তাসকিন আহমেদের দুই উইকেটে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে গেছে ১৪১ রানে

সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি