সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

Post Image

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো.রতন শেখ।

গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীর ছেলে, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), একই এলাকার দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), তার স্ত্রী শাম্মী আক্তার পলি (৩৮), তাদের ছেলে দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) ও মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা (১৬)।

এছাড়া দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক মিয়ার ছেলে কাওছার আহমদ সোহাগ (২১) এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকবির রহমান তানহির (২০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করে সদর মডেল থানায় নিয়ে আসা হয়। থানায় আনার কিছু সময় পর তিনি অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

চিকিৎসা চলাকালীন গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রিন্সের পরিবারের লোকজন ও বন্ধুরা মিলে পূর্বপরিকল্পিতভাবে মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। এ ছাড়া হাসপাতালের সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা চালান প্রিন্স।

এ ঘটনায় সদর মডেল থানার এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. রতন শেখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জেজেইউয়ের নিন্দা

মজলুম থেকে জালিম, আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেন, ‘বাঁছান’: রাশেদকে মাসুদ

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপি যদি ‘গণভোট’বাস্তবয়নে দৃঢ় অবস্থানে থাকত তাহলে জাতিকে আজ এই সংকটে পড়তে হতো না

‘উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতার কারণেই আজ গণভোটের জনরায় নিয়ে কথা বলতে হচ্ছে

সর্বাধিক পঠিত

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল জয়যুক্ত হবে