নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের মহিলা বিভাগের

Post Image


সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় ময়মনসিংহের ভালুকায় নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করার পর বিএনপির নেতাকর্মীদের উত্তেজনার মুখে আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ২৬ অক্টোবর দুপুরে তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে বেলা ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘আমরা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশ করা একজন নাগরিকের মৌলিক অধিকার। নাগরিক তাঁর জনপ্রতিনিধিকে যেমন নির্বাচিত করে, তেমনি তাঁর প্রত্যাশা অনুযায়ী জনপ্রতিনিধি ভূমিকা রাখতে না পারলে তাঁর সমালোচনাও করে। আটক সাথী আক্তারের মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু এর ফলশ্রুতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দিয়ে মব সৃষ্টি করা এবং তাঁকে নিরাপত্তা না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার করানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে সরকার তার অসহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, সেখানে সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখছি ভিন্নমত প্রকাশ করায় একজন নারীকে রাষ্ট্রের রোষানলের শিকার হতে হচ্ছে—যা অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক। আমরা মনে করি, এর মাধ্যমে সরকার বিরোধী মত দমাতে চাইছে, যা চব্বিশ-পরবর্তী বাংলাদেশে একেবারেই অনাকাঙ্ক্ষিত।’

জামায়াতের এই নেত্রী বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সাথী আক্তারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছি।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান, সরকারকে সেলিম উদ্দিন

আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের মহিলা বিভাগের

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

‘সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই’

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী

সামনে খেলা আওয়ামী লীগ বনাম জামায়াত বিএনপির পরিণতি জাতীয় পার্টির চেয়ে খারাপ হবে

বিএনপির বিকল্প আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের বিকল্প বিএনপি: হান্নান মাসউদ

সর্বাধিক পঠিত

হাসিনাসহ পলাতকদের দেশে এনে শাস্তি কার্যকরের দাবি আখতারের

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১