‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী

Post Image

ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপরাধ দমনে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন রিজভী।

আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের এ ধরনের বক্তব্য ভাবিয়ে তুলেছে। একই সঙ্গে তা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

রিজভী বলেন, দেশে আইন থাকার পরও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের প্রয়োজন নেই। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেই বিএনপি ক্ষমতায় এসেছে। তাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।

যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, যুবকদের সুসংগঠিত থাকতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে। তারা যেন কোনো ধরনের টেন্ডারবাজি বা চাঁদাবাজিতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যুবকরা যেন মানুষের ভীতির কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকেও গুরুত্ব দেন তিনি।

রিজভী আরও বলেন, যুবদল এ ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যুবকদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই’

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী

সামনে খেলা আওয়ামী লীগ বনাম জামায়াত বিএনপির পরিণতি জাতীয় পার্টির চেয়ে খারাপ হবে

বিএনপির বিকল্প আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের বিকল্প বিএনপি: হান্নান মাসউদ

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

আইজিপি মূলত বেনজীর-বিপ্লব-হারুনদের উত্তরসূরি হিসেবে আবির্ভূত হচ্ছেন: এমপি হাসনাত আবদুল্লাহ

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে শঙ্কায় জামায়াত জোট, আন্দোলনের হুঁশিয়ারি

সর্বাধিক পঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

হাসিনাসহ পলাতকদের দেশে এনে শাস্তি কার্যকরের দাবি আখতারের

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

গণভোট নিয়ে টালবাহানা করছেন—আপনারা পালাবেন কোথায়?

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার