আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

Post Image

জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব। যখনই ক্ষমতায় গিয়েছে, বেপরোয়া হত্যা ও সন্ত্রাস চালিয়ে গদি পাকাপোক্ত করতে চেয়েছে। বাহাত্তর থেকে রক্ষীবাহিনী দিয়ে মানুষ খুন করিয়েছে। নিঃশর্ত ক্ষমা চেয়ে ছিয়ানব্বইয়ে ক্ষমতায় এসে শেখ হাসিনা শাসক হয়েও জনগণকে খুন করার সরাসরি নির্দেশ দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছেন। 

মঙ্গলবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ দিনে লঠি বৈঠা মিছিল করে সেই সময়কার বিরোধী দল আওয়ামী লীগ। সেদিন পল্টনে জামায়াতের সমাবেশে হামলায় নিহত হন দলটির ছয় নেতাকর্মী। তাদের প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল। 


মতবিনিময়ে কথা বলেন ২৮ অক্টোবরে নিহত গোলাম কিবরিয়া শিপনের বাবা মো. তাজুল ইসলাম, মুজাহিদুল ইসলামের মামা মিজান আহম্মেদ, সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের মা শামছুন্নাহার রুমি, হাবিবুর রহমান মৃধার ছেলে রুবেল মৃধা। তারা আওয়ামী লীগ আমলে তাদের ভোগান্তি তুলে ধরেন। ২৮ অক্টোবরের হত্যার বিচার দাবি করেন।


শফিকুর রহমান বলেছেন, ২০০১ সালে বিপুল সমর্থন নিয়ে চারদলীয় জোট ক্ষমতায় এসেছিল। সরকারের শেষ দিনে মানুষ পিটিয়ে হত্যা করার জন্য রাজধানীতে লগি-বৈঠা আনতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। হত্যাকাণ্ডে বামপন্থী দোসররা আওয়ামী লীগের সঙ্গে ছিল। জামায়াতের কর্মীদের হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিল বাপ্পাদিত্য বসু। এমনকি লাশগুলো চুরি করতে চেয়েছিল। প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়েছিল।


জামায়াত আমির বলেছেন, আফসোস! তখনও চারদলীয় সরকার ছিল। তারপরও মাগরিবের আগ পর্যন্ত আওয়ামী লীগ এ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে? এখানে কার দুর্বলতা ছিল? আইনশৃঙ্খলা বাহিনীর সামনে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল। এখানে কোনো বৃহৎ ষড়যন্ত্র ও নোংরা খেলা ছিল কিনা- এটা জাতির বিরাট প্রশ্ন। এসব হত্যাকাণ্ডের মামলা হয়েছিল। এক-এগারোর সরকারের হাত ধরে ক্ষমতায় এসে শুধু মামলা প্রত্যাহার নয়, নথিপত্র আলামত গায়েব করেছে আওয়ামী লীগ। তবে এই অপরাধ থেকে আওয়ামী লীগ পার পাবে না।


বিরোধীদলীয় নেতা সরকারি দলের প্রতি ইঙ্গিত করে বলেন, ফ্যাসিবাদকে কেউ কেউ আশকারা দিচ্ছেন। আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ, তারা তাদের পছন্দের ঠিকানা খুঁজে নেবে। কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে—এই কল্পনা কেউ করবেন না, স্বপ্ন দেখবেন না, জুজুর ভয় দেখাবেন না।


জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, ২৮ অক্টোবর পল্টন মোড়ে শত শত মানুষের সামনে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

‘সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই’

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী

সামনে খেলা আওয়ামী লীগ বনাম জামায়াত বিএনপির পরিণতি জাতীয় পার্টির চেয়ে খারাপ হবে

বিএনপির বিকল্প আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের বিকল্প বিএনপি: হান্নান মাসউদ

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

আইজিপি মূলত বেনজীর-বিপ্লব-হারুনদের উত্তরসূরি হিসেবে আবির্ভূত হচ্ছেন: এমপি হাসনাত আবদুল্লাহ

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

সর্বাধিক পঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

গণভোট নিয়ে টালবাহানা করছেন—আপনারা পালাবেন কোথায়?

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

হাসিনাসহ পলাতকদের দেশে এনে শাস্তি কার্যকরের দাবি আখতারের

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১