সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

Post Image

সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের বেতন ভাতা দান করে সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত দলীয় সংসদ সদস্য (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এ সময় তিনি জানান, নিজের নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য আজই নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন-ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের বসত বাড়িটি পুনঃনির্মাণ ও নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ফোনালাপে ড. শফিকুল ইসলাম মাসুদ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনি ও ভিডিও চিত্রে প্রতিবন্ধী তিন ভাইয়ের মানবেতর জীবন-যাপনের বিষয়টি দৃষ্টিতে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে প্রতিবন্ধী তিন ভাইয়ের জন্য আপাতত সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত আমার এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ দেয়া হয়েছে।

তিনি বলেন, তাদের বসত বাড়িটি পুনঃনির্মাণ ও নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ নাগরিকের সব মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করার বিধান থাকলেও স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। কারণ, স্বাধীন দেশে আজও জাতীয়তাবাদের নামে ব্রিটিশ ও পাকিস্তানি আইন চলছে। মানুষের তৈরি আইনে সমাজের সব শ্রেণিপেশার লোকজনকে সমান সুযোগ-সুবিধা দেয়নি, দেয়া যায় না।

এ জামায়াত নেতা বলেন, মানুষের তৈরি আইন কেবল তাদেরকেই সুবিধা দেয়, যারা আইন তৈরি করে, যারা ক্ষমতাসীন দল। সরকার নিজের সুবিধার জন্যই আইন তৈরি করে, সংবিধান সংশোধন করে। সংবিধান সংস্কার কোনো সরকারই করেনি। বিএনপি নির্বাচনের আগে দলীয় ৩১ দফায় সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু বিএনপি সরকার গঠন করে বলছে, সংবিধান সংস্কার করা যায় না, সংশোধন করতে হবে। বিএনপির এমন দ্বিচারিতা সরাসরি জাতির সঙ্গে প্রতারণা। জনগণের সঙ্গে প্রতারণা আর ধোঁকাবাজি না করে নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সংবিধান সংস্কার পরিষদ গঠন করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি

ড. মাসুদ বলেন, ইসলামী সমাজ বিনির্মাণ হলে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক শতভাগ নিশ্চিত হবে। এ জন্য সমাজের প্রতিটি মানুষকে নিজের অবস্থান থেকে ইসলামী সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। জামায়াতে ইসলামী দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজের সব মানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে এক ও অভিন্ন মনে করে এবং বিশ্বাস করে। এ জন্য জামায়াতে ইসলামীর সব সামাজিক কার্যক্রম দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালিত হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইসলাম কঠোরভাবে নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘু হিসেবে বিভাজনের কোনো সুযোগ নেই। নাগরিক হিসেবে রাষ্ট্র সব মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। জামায়াতে ইসলামী ইতোপূর্বে জনগণের সামনে প্রমাণ করেছে, জামায়াতে ইসলামী যা বলে তার শতভাগ কাজ করে থাকে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চাঁদাবাজি ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন: সারজিস আলম

জুলাই শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ তিন দাবি এনসিপির

প্রধানমন্ত্রী সংস্কার নামে প্রতারণা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

‌‘আবু সাঈদের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচারের পক্ষে জাগিয়ে তুলছে’

‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না’

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৮ বারের মতো পেছাল

ডাকসুকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘অসহযোগিতা’, জামায়াত আমিরের উদ্বেগ

সর্বাধিক পঠিত

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

তারেক রহমানের সঙ্গে মঞ্চে বহিষ্কৃত সাক্কু!

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে ২০২৯ সালে

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না:ডা. শফিকুর রহমান

‘জামায়াত পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে?’

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

‘আমাদের জীবনের চাইতে মা-বোনদের ইজ্জতের দাম অনেক বেশি’

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান

প্রার্থিতা ফিরে পেয়ে তাসনিম জারার স্ট্যাটাস