হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

Post Image

হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমিভিত্তিক সাতটি রাজনৈতিক দলের যে ঐক্যের প্রচেষ্টা চালানো হচ্ছে, তা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। 

হেফাজতে ইসলামের মতো একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো সংগঠনটির মূল আদর্শের পরিপন্থি উল্লেখ করে তিনি এই উদ্যোগকে ‘ভুল পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, ‘কোনোভাবেই এই ঐক্য সম্ভব বলে আমি মনে করি না। বাকি যদি কোনো মিরাকল বা অলৌকিক কিছু ঘটে যায়, তবে সেটার জন্য সাধুবাদ জানাব। তিনি জানান, হেফাজতে ইসলামের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি—যাঁরা নিজেরা সরাসরি রাজনীতি করেন না—হয়তো সরলতা, উদারতা বা অনভিজ্ঞতার জায়গা থেকে দলগুলোকে এক করার এ প্রয়াস চালিয়েছেন। তবে এই উদ্যোগ বর্তমান সময়ের কোনো বাস্তব চাহিদা নয় এবং হেফাজতে ইসলামের চরিত্রের সাথে এটি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

হেফাজতের স্বাতন্ত্র্য তুলে ধরে তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সারাবিশ্বে একটি অরাজনৈতিক ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এই সংগঠনের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে পারে না এবং এটাই বাস্তব সত্য। যারা এই উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন, তা অতীতেও ভুল ছিল, এখনও ভুল এবং ভবিষ্যতেও ভুল হিসেবেই গণ্য হবে। এই ভুল পদক্ষেপের খেসারত একসময় আমাদের দিতে হতে পারে।’

তিনি আরো বলেন , রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার বা ঐক্য গড়ার পূর্ণ অধিকার রয়েছে। ব্যক্তিগত বা দলীয়ভাবে যে কেউ আলোচনা চালিয়ে যেতে পারেন। তবে সেই প্রক্রিয়ার সঙ্গে হেফাজতে ইসলামের নাম বা তত্ত্বাবধান যুক্ত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দেশজুড়ে হেফাজতে ইসলামের সাধারণ নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সংগঠনটিকে এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলাকে কখনোই ভালো চোখে দেখবে না বলে তিনি সতর্ক করেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিয়ের ২৩ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী

দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতকে কাজ করতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

এবার সেই বিতর্কিত বক্তব্যের জন্য ‘আল্লাহর কাছে’ ক্ষমা চাইলেন হুইপ নিজান

ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ৬ষ্ঠ ডিপ্লোমা সামিট অনুষ্ঠিত

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায়

সরকারকে জবাবদিহির আওতায় আনতে আবার মাঠে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বাধিক পঠিত

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দিনাজপুরে এনসিপি নেতা বহিষ্কার

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

২ হাজার টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে: নাহিদ ইসলাম

যে মুখ দিয়ে মাকে চাকরি হয়েছে বলেছিলাম, সেই মুখে কীভাবে বলব— ‘মা ভেরিফিকেশনে আটকাই দিছে’