যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

Post Image

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আজ জাতীয়তাবাদী যুবদল ৪৮ বছরে পা দিল। দেশের সকল ক্রান্তিলগ্নে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী যুবদল। বিগত সময়ে যুবদলের নেতাকর্মীদের গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে, বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে, বোমা মেরে পঙ্গু করে দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে বিভিন্নভাবে অত্যাচার করেও যুবদলকে দমিয়ে রাখা যায় নাই।’

রবিউল ইসলাম নয়ন আরও বলেন, ‘যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ আমরা জুলাই-আগস্ট আন্দোলনে কতটুকু ভূমিকা রেখেছি, তা আপনারা মিডিয়াতে দেখেছেন। যদিও তখন মিডিয়াতে সবকিছু প্রচার করা যেত না, মিডিয়ার সাথে যোগাযোগ রাখা যেত না, কারণ সংবাদমাধ্যমের ওপর বিশেষ নজরদারি ছিল। এরপরেও যতটুকু তথ্য বের হয়ে এসেছে, তাতেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে দাবানল সৃষ্টি করেছে জাতীয়তাবাদী যুবদল।’

যুবদল কখনোই থেমে থাকতে পারে না উল্লেখ করে নয়ন বলেন, ‘দেশের প্রয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী সর্বদা জীবন দিতে প্রস্তুত। একটি মহল যুবদলকে হিংসা করে ও ভয় পায়। তারা যুবদলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম বিভ্রান্তি বা ‘মথ’ সৃষ্টি করতে চায়। যুবদলের নেতাকর্মীরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তারা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী। যুবদল গুপ্ত হামলায় বিশ্বাসী নয়, রাজপথে বিশ্বাসী। এই দলের নেতাকর্মীরা জীবন দেয় এবং নির্বিচারে হত্যার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে বারবার রাজপথে দাঁড়ায়।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপির বিকল্প আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের বিকল্প বিএনপি: হান্নান মাসউদ

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

আইজিপি মূলত বেনজীর-বিপ্লব-হারুনদের উত্তরসূরি হিসেবে আবির্ভূত হচ্ছেন: এমপি হাসনাত আবদুল্লাহ

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে শঙ্কায় জামায়াত জোট, আন্দোলনের হুঁশিয়ারি

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

‘সাঈদীকে খুলনায় দাফনে বাধা, তখন কোথায় ছিল নাহিদ-তাসনিম জারাদের নৈতিকতা?’

রাষ্ট্র ও জনগণের টাকা ব্যয় করে ‘অযোগ্য চাটুকারদেরকে’ বিদেশ ভ্রমণ করানোতে দেশের কী লাভ— প্রশ্ন রাজ্জাকীর

সর্বাধিক পঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

হাসিনাসহ পলাতকদের দেশে এনে শাস্তি কার্যকরের দাবি আখতারের

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ