ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

Post Image

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি এলাকায় ফিরে দলকে সংগঠিত করার কাজ করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

টুটুল সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের অনুসারী ছিলেন। তবে তার পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল।দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ছিলেন টুটুল।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, টুটুল সম্প্রতি এলাকায় ফিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

রংপুরে হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন

নোয়াখালীতে হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি জখম

সর্বাধিক পঠিত

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের