আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ‘অশুভ সংকেত’ বললেন ওমর সানি

Post Image


জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। এ ঘটনাকে ‘অশুভ সংকেত’ হিসেবে উল্লেখ করে আসিফ আকবরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি দিয়ে একটি পোস্ট করেন চিত্রনায়ক ওমর সানি।

পোস্টে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

ওমর সানির এই পোস্টের মাধ্যমে সংগীতশিল্পী আসিফ আকবরকে নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

এদিকে, গুলির ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। ফলে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন।

তবে কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ। এর পেছনে ব্যক্তিগত কিংবা পেশাগত বিরোধ রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

রংপুরে হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন

নোয়াখালীতে হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি জখম

সর্বাধিক পঠিত

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের