এবার সেই বিতর্কিত বক্তব্যের জন্য ‘আল্লাহর কাছে’ ক্ষমা চাইলেন হুইপ নিজান

Post Image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় দেওয়া বক্তব্যের বিতর্কিত অংশের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশকারীদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ বক্তব্য প্রকাশ করেছেন নিজান।

হুইপ নিজান বলেন, ‘আমার বক্তব্যের যে অংশটুকু ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়, সে অংশটুকুর জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।’

রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী, বিরোধী রাজনৈতিক দলের নেতা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এ বক্তব্য দেন তিনি।


হুইপ নিজান বলেন, পবিত্র এই স্থানে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন তার ঈমান আরও সুদৃঢ় ও মজবুত হয় এবং তিনি সর্বদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। এ জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।


সম্প্রতি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে নিজান বলেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি—কেউ আমার সাথে থাকুক আর না থাকুক। ভগবান আমাকে শক্তি ও সামর্থ্য দেন।’ তার এ বক্তব্য নিয়ে সে সময় অনেকেই নানা ধরনের সমালোচনা করেন, অনেকে ক্ষোভ প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিয়ের ২৩ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী

দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতকে কাজ করতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

এবার সেই বিতর্কিত বক্তব্যের জন্য ‘আল্লাহর কাছে’ ক্ষমা চাইলেন হুইপ নিজান

ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ৬ষ্ঠ ডিপ্লোমা সামিট অনুষ্ঠিত

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায়

সরকারকে জবাবদিহির আওতায় আনতে আবার মাঠে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বাধিক পঠিত

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দিনাজপুরে এনসিপি নেতা বহিষ্কার

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

২ হাজার টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে: নাহিদ ইসলাম