মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

Post Image

 মাদারীপুরের শিবচরে মাদক কারবারিকে ধরিয়ে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রবিবার (১০ মে) রাতে সাইদ উদ্দিন আহমাদ হানজালার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিওবার্তায় সংসদ সদস্য হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পারলে আমার নিজস্ব তহবিল থেকে তাকে নগদ অর্থ পুরস্কার দেব। আপনারা আমাকে বিশ্বাস করে ও প্রত্যাশা করে ভোট দিয়েছেন, আর সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি।

প্রশাসনের সহযোগিতা পেলেও করছি, না পেলেও করছি। আমাদের এ যাত্রা চালিয়ে যাচ্ছি বা চালিয়ে যাব যত দিন আমরা ক্ষমতায় থাকি বা না থাকি। এটা আমাদের কাজ, আমরা করব।

হানজালা বলেন, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে।

যুবসমাজকে বাঁচানোর জন্য বিগত দিনে আমরা নিজেদের জীবনও ঝুঁকির মুখে ফেলেছি। আমি নিজে সংসদ সদস্য হিসেবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করব। আমি চাই দেশের সন্তানেরা ভালো থাকুক।

এই সংসদ সদস্য আরো বলেন, আমরা শিবচরকে মাদকমুক্ত করতে চাই।

নির্বাচনের আগে যেমন মাদকবিরোধী অভিযান চালিয়েছি, এখনো তা চালিয়ে যাচ্ছি।

হুঁশিয়ারি দিয়ে হানজালা বলেন, মাদকের সঙ্গে যদি আমার দলের কেউ জড়িত থাকে কিংবা অন্য কোনো দলের প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো পরিচয়, কোনো দল, কোনো ব্যক্তি বা যত বড় প্রভাবশালী হোক না কেন কিছুই কাজ হবে না। আমি হানজালা ওয়াদা দিচ্ছি, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ জন্য মাদকমুক্ত সমাজ গড়তে শিবচরের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

আপনারা যার যার জায়গা থেকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন। কেউ যদি মাদকসহ কাউকে ধরিয়ে দিতে পারে, আমি নিজে তাকে পুরস্কৃত করব, ইনশাআল্লাহ। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ