দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

Post Image


বাংলাদেশের সার্বিক যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা, সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির জন্য তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


রোববার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


বিবৃতিতে তিনি বলেন, ২২ মার্চ রাত ৩টায় কুমিল্লায় এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত আরও ১০ জন আহত হন। প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ সরকারের মধ্যে এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ বা জবাবদিহিতা নেই। এই অবস্থা একটি সভ্য রাষ্ট্রে কখনোই মেনে নেওয়া যায় না। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি।


গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক রেল ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে যে, দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে। এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি বিএনপি সরকারের অযোগ্য, অথর্ব সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে দায়ী করে বলেন, তার চরম অবহেলা, অদক্ষতা এবং দায়িত্বহীনতার কারণেই আজ সাধারণ মানুষ নিরাপদে চলাচলের ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত।


তিনি আরও বলেন, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি- সবকিছু মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


তিনি বলেন, অবিলম্বে কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়ক ও রেলপথে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, কঠোর তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

কাবাঘর থেকে ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালো দেলোয়ার হোসেন

রাকসু জিএসের হুঁশিয়ারি, ‘বিগতদের ছাড় দেইনি বর্তমানকেও দেব না’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ বিরোধী দলীয় নেতার

সর্বাধিক পঠিত

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

বিএনপির সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪

অনেক হয়েছে, এবার সবাই মিলে একটা জায়গায় আসি: তারেক রহমান

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, অন্যথায় মানুষ মেনে নেবে না

এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না : মুনতাসির

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দল: সংলাপের সময় জানাল ইসি

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

যারা সংস্কারের পক্ষে তাদের সঙ্গে জোট করতে পারি: হাসনাত আবদুল্লাহ

গাজীপুরে বিএনপির ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফেসবুক থেকে ১ মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন হাসনাত আবদুল্লাহ