ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ৬ষ্ঠ ডিপ্লোমা সামিট অনুষ্ঠিত

Post Image


রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘৬ষ্ঠ ডিপ্লোমা সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা, সময় ব্যবস্থাপনা ও আদর্শ জীবন গঠন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলামীর উদ্বোধনী বক্তব্য ও সামিটের সার্বিক পরিচিতি তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে আন-নাহলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী দারসুল কুরআন পেশ করেন। এ সময় প্রশ্নোত্তর পর্ব পরিচালনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইরফানুল হাসান সাকিব ও ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি মো. সোহেল রানা, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের (এনডিডিএফ) সেক্রেটারি জেনারেল মো. এম রহমান বাপ্পি এবং এফডিইবির নেতৃবৃন্দ।

‘সময় ব্যবস্থাপনা, ভারসাম্যপূর্ণ জীবন ও ডুয়েট প্রস্তুতি’ শীর্ষক সেশনে আলোচনা করেন ডুয়েট শাখার সভাপতি তাসনীম আলম। ‘আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ শিবলী।

এ ছাড়া ‘বিদেশে উচ্চশিক্ষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেশনে বিস্তারিত দিকনির্দেশনা দেন ডুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ জয়নাল আবেদীন। ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

আয়োজকেরা জানান, ডিপ্লোমা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া এবং ব্যক্তিগত ও আদর্শিক উন্নয়নে উৎসাহিত করাই ছিল এ সামিটের মূল লক্ষ্য।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে হাফেজ ইউসুফ ইসলামীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ৬ষ্ঠ ডিপ্লোমা সামিটের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ৬ষ্ঠ ডিপ্লোমা সামিট অনুষ্ঠিত

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায়

সরকারকে জবাবদিহির আওতায় আনতে আবার মাঠে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম

‘দেশের নেতৃত্বে আসছে ইসলামপন্থীরা, এখন যোগ্যতা অর্জনের বিকল্প নেই’

‘চরমোনাই কওমিভুক্ত ছিল না, নওকওমি হয়েছে’

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিল সাতক্ষীরার সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন

সর্বাধিক পঠিত

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দিনাজপুরে এনসিপি নেতা বহিষ্কার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি ও সমাবেশ

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে