দিনাজপুরে এনসিপি নেতা বহিষ্কার

Post Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য ও ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়ক জাকির আহম্মেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আ.হ.ম. শামসুল মুক্তাদির ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। যা দলের সুনাম ক্ষুন্ন করেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একই সাথে আপনাকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা তার লিখিত ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য, অপহরণসহ সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ এর বিরুদ্ধে মামলা করেন এক ব্যবসায়ী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি