চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিল সাতক্ষীরার সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন

Post Image


সাতক্ষীরায় রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর প্রভাবশালী নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিক যোগদান করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে উপস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের হাত ধরে তিনি জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

জানা গেছে, যোগদানকারী নেতা আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্ডধারী সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় এই নেতা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী (হাতপাখা প্রতীক) হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “দেশ ও জাতির এই সংকটময় মুহূর্তে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সকল পজিটিভ ও দেশপ্রেমিক শক্তিকে এক ছাতার নিচে আসা প্রয়োজন। আলহাজ্ব ফারুক হোসেনের মতো সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের জামায়াতে যোগদান স্থানীয় রাজনীতিতে ইসলামী মূল্যবোধের চর্চাকে আরও বেগবান করবে।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করে আলহাজ্ব মোঃ ফারুক হোসেন বলেন,“ইসলামী সমাজব্যবস্থা কায়েম এবং সাতক্ষীরার মানুষের কল্যাণে জামায়াতে ইসলামীর নীতি ও কর্মসূচি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আজ থেকে আমি জামায়াতের একজন সাধারণ কর্মী হিসেবে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে উৎসর্গ করলাম।”

দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশারসহ জেলা ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘দেশের নেতৃত্বে আসছে ইসলামপন্থীরা, এখন যোগ্যতা অর্জনের বিকল্প নেই’

‘চরমোনাই কওমিভুক্ত ছিল না, নওকওমি হয়েছে’

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিল সাতক্ষীরার সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন

ঠাকুরগাঁও উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার প্রস্তুতি নিচ্ছে: হামিদুর রহমান আযাদ

৬০০ শিক্ষার্থীর মুখে হাসি ফোটালেন গাসিকের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

এনসিপির ১৯৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

‘লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’

সর্বাধিক পঠিত

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

দিনাজপুরে এনসিপি নেতা বহিষ্কার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি ও সমাবেশ

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী