‘চরমোনাই কওমিভুক্ত ছিল না, নওকওমি হয়েছে’

Post Image


কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দলের অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়ে মন্তব্য করেছেন তরুণ ইসলামি পণ্ডিত, বক্তা, লেখক, অনুবাদক ও গবেষক মুফতি আলী হাসান উসামা। তিনি বলেছেন, ‘চরমোনাই কওমিভুক্ত ছিল না, নওকওমি হয়েছে।’

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে মুফতি আলী হাসান উসামা লেখেন, ‘সমমনা ইসলামী দল’ পুরোনো। আগে ছিল পাঁচ দল, এখন হলো সাত দল। নাম সমমনা হলেও আদতে বিভিন্নমনা। শুভকামনা এক দেহের সাত মাথার জন্য।

এর আগে কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। এতে সাত দলের ঐক্যপ্রক্রিয়া, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী কর্মপন্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামটি অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে দলগুলো নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম

‘দেশের নেতৃত্বে আসছে ইসলামপন্থীরা, এখন যোগ্যতা অর্জনের বিকল্প নেই’

‘চরমোনাই কওমিভুক্ত ছিল না, নওকওমি হয়েছে’

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিল সাতক্ষীরার সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন

ঠাকুরগাঁও উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার প্রস্তুতি নিচ্ছে: হামিদুর রহমান আযাদ

৬০০ শিক্ষার্থীর মুখে হাসি ফোটালেন গাসিকের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

এনসিপির ১৯৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সর্বাধিক পঠিত

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

দিনাজপুরে এনসিপি নেতা বহিষ্কার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি ও সমাবেশ

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী