‘লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’

Post Image

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র ছয় মাসের মধ্যেই অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এরপরও সরকারকে সহযোগিতা না করে রোড মার্চ-লং মার্চ করে সমাজে অশান্তির সৃষ্টি করা হচ্ছে।

লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন, তারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। এখন আবার নতুন করে রোডমার্চ-লং মার্চ করে সমাজে অশান্তি করা হচ্ছে। দেশের মানুষ আপনাদের লং মার্চ-রোডমার্চ পছন্দ করে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, একটি রাজনৈতিক দল সারা জীবন মিছিল-মিটিং করবে এটা কি কাজ হতে পারে? তাদের  দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মীয় কাজেও যুক্ত করতে হবে। তিনি বলেন, দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।


 কেউ যদি মাদক বা সমাজে কোনো অপকর্ম করে অশান্তির চেষ্টা করে, তবে সে যত বড়ই শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

পানিসম্পদমন্ত্রী বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। সে জন্য সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্রের ভিতকে আরো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

সাজেকে কী ঘটছে, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ চান জামায়াত আমির

চাঁদাবাজি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা বিএনপি সরকারের বড় সাফল্য: ছাত্রদল সেক্রেটারি নাছির

রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবকের বাবাও ডিবি হেফাজতে

সর্বাধিক পঠিত

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

বিএনপিকে নেকাব ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করতে হবে: আপ বাংলাদেশ

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন