গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পোশাক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
এ আয়োজনের বিষয়ে ড. হাফিজুর রহমান বলেন, “এমন সুন্দর ও কল্যাণমূলক আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল স্পন্সর, আয়োজক ও সহযোগীকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ সত্যিই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, গাজীপুর সিটির মানুষের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।







