বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

Post Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বিএনপিকে ভূতে ধরেছে, বলুন, কোন ভূতে? যে ভূতে হাসিনাকে ধরেছে। যদি সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত করা না যায়, তাহলে দেখবেন বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় পাঁচ বছর যে-ই থাকবে, সেই আরেক হাসিনায় পরিণত হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মামুনুল হক বলেন, ‘তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। কেন করেনি? কারণ তারা রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি প্রমাণ করুক যে তারা জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী। তারা জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে ধারণ করে না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি জুলাই বিপ্লবকে ধারণ করে না। কেন ধারণ করে না? কারণ দুর্ভাগ্যবশত জুলাই বিপ্লবে তারা মুখ্য ভূমিকা রাখতে পারেনি। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সেক্টর মনে হয় ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে আমরা রাজপথে রয়েছি। সংবিধান সংস্কার করেন, স্পষ্টভাবে পরিবর্তনগুলো আনেন, দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়েন; তবেই বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের রাজনীতি বাঁচবে এবং বাংলাদেশপন্থি রাজনীতি টিকে থাকবে।’

বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও গাজীপুর জামিয়া মাহমুদিয়ার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াড়ী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ ও এনসিপির জেলা সেক্রেটারি অ্যাড. শামসুজ্জামান সোহেল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ

‘সরকার বিচার কীভাবে করবে? তাদের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ’

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, বাদ যাচ্ছে উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের পদ

পালিয়েও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ফ্যাসিস্টরা: ড. ইউনূসকে হেনস্তার প্রতিবাদে জামায়াত আমির

রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়ায় জামায়াত আমিরের কৃতজ্ঞতা

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনে নামছে ১১ দলীয় জোট

শহীদ আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে হ/ত্যা করা হয়েছে

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার