পালিয়েও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ফ্যাসিস্টরা: ড. ইউনূসকে হেনস্তার প্রতিবাদে জামায়াত আমির

Post Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকারকে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।’

জামায়াত আমির লেখেন, ‘সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম...

এর আগে, সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা ড. ইউনূসকে ঘিরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাকে ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন করেন। এ সময় তারা বাংলাদেশের গণতন্ত্র ও পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন। পরিস্থিতির মধ্যে ড. ইউনূসকে বিমানবন্দরের টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে। তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ

‘সরকার বিচার কীভাবে করবে? তাদের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ’

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, বাদ যাচ্ছে উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের পদ

পালিয়েও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ফ্যাসিস্টরা: ড. ইউনূসকে হেনস্তার প্রতিবাদে জামায়াত আমির

রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়ায় জামায়াত আমিরের কৃতজ্ঞতা

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনে নামছে ১১ দলীয় জোট

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

শহীদ আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে হ/ত্যা করা হয়েছে

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার