অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

Post Image

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি।

রোববার বেলা ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে এনসিপির এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তে যোগদান করেন। পরে নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, দেশে দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে।

তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতি, দখলবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন জনগণ পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ হচ্ছে বলেও তিনি দাবি করেন।তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্বে দেশে একটি নতুন রাজনৈতিক ধারা গড়ে উঠছে। জনগণের অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। একই সঙ্গে মেঘনাসহ সারাদেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগ আরো জোরদার করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখার আহবায়ক এম কে রশিদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাদিমুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, নাভিদ নওরোজ এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা শওকত আদনানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি