জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ

Post Image


গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি, দেশের মানুষ তাদের বেশি দিন সহ্য করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আবদুল হান্নান মাসউদ।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রোববার (৩ মে) সকালে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।

হান্নান মাসউদ বলেন, সংস্কার ইস্যুতে বিশ্বাস করে মানুষ গণভোটে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে। এই বিশ্বাসঘাতকতা বেশি দিন সহ্য করবে না মানুষ।

তিনি বলেন, বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে, সেগুলোকে আইনে পরিণত করেছে। আর যেগুলো সরকারকে জনাবদিহিতার আওতায় আনার জন্য করা হয়েছিল, সেসব অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তারা নির্বাচনি ইশতেহারও বাস্তবায়ন করতে পারবে না।

এ সময় সংস্কার আদায় করে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির এ নেতা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি