আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

Post Image

আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, গুম সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে এক মিলনায়তনে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সারোয়ার তুষার অভিযোগ করেন, গুম বিষয়ক অধ্যাদেশটি বিরোধী দল নয়, বরং আইনমন্ত্রী নিজেই সঠিকভাবে পড়েননি। তার দাবি, অধ্যাদেশে স্পষ্টভাবে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে উল্লেখ রয়েছে। অথচ আইনমন্ত্রী মো. আসাদ্দুজ্জামান এ বিষয়ে ভিন্ন তথ্য তুলে ধরে বলেছেন, গুমের সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।

তুষার আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আইনমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্য জনমনে প্রশ্ন তৈরি করছে এবং এটি অত্যন্ত উদ্বেগজনক। এসময় তিনি আইনমন্ত্রীকে অধ্যাদেশটি পুনরায় ভালোভাবে পড়ার আহ্বান জানান এবং সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপনের দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও গুম সংক্রান্ত আইন ও এর প্রয়োগ নিয়ে নানা প্রশ্ন তুলে ধরেন এবং এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি