দুর্গাপূজা উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

Post Image


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক। তবে গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে আগামী ১৭ অক্টোবর শনিবার, ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ অক্টোবার) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রজ্ঞাপনের আরও বলা হয়, বন্দর ও কাস্টমস এলাকাভিত্তিক সুবিধা নিশ্চিত করতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটির সময়ে ব্যাংকের শাখায় সরাসরি লেনদেন বন্ধ থাকলেও এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মতো সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে। এছাড়া টানা ৩ দিনের ছুটির সময় নির্বিঘ্নে জনসাধারণের চলাচলের জন্য ৩ জোড়া বিশেষ ট্রেন চালু করবে সরকার। এসব ট্রেন দেশের বিভিন্ন রুটে চলাচল করবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দুর্গাপূজা উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসছে ইসি

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে একা চলাচল না করার নির্দেশ ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রিমান্ডে

টেকসই নগরায়ণে নির্মাণ খাতে ‘হলো ব্লক’ ব্যবহারে জোর

সর্বাধিক পঠিত

জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াভহ আগুন

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো ১৩ বার

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে বিপিসি

নাটোর–২ আসনে দাড়িপাল্লার মনোনয়ন জমা দিলেন অধ্যাপক ইউনুস আলী