নাটোর–২ আসনে দাড়িপাল্লার মনোনয়ন জমা দিলেন অধ্যাপক ইউনুস আলী

Post Image

দীর্ঘ ৩৪ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি এ মনোনয়ন জমা দেন।


আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীনের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।


মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় অধ্যাপক ইউনুস আলী বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী—এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।”


তিনি অভিযোগ করে বলেন, “তবে একটি চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”



অধ্যাপক ইউনুস আলী আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”


এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারী সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারী ও আসন পরিচালক আতিকুল ইসলাম রাসেল, আসন সহকারী আলী আল মাসুদ মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দুর্গাপূজা উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসছে ইসি

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে একা চলাচল না করার নির্দেশ ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রিমান্ডে

টেকসই নগরায়ণে নির্মাণ খাতে ‘হলো ব্লক’ ব্যবহারে জোর

সর্বাধিক পঠিত

জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াভহ আগুন

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো ১৩ বার

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে বিপিসি

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

নাটোর–২ আসনে দাড়িপাল্লার মনোনয়ন জমা দিলেন অধ্যাপক ইউনুস আলী