অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

Post Image

অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝে থেকে ঝরে গেছে। কিন্তু, আমরা চেষ্টা করছি সামনে যাতে পুরো পরিস্থিতি মোকাবিলা করতে পারি।’

তারেক রহমান বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল, সবাই মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো— সেই স্বৈরাচারের সময় এবং আরও দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণেই স্বাভাবিকভাবেই সমস্যাটি দেখা দেয়। তবে, খুব দ্রুততার সঙ্গে ইউনিসেফ এ ব্যাপারে বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত হামের ভ্যাকসিন আমাদের পাঠিয়েছে। ফলে, দেশের প্রায় ২ কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘হাম প্রতিরোধে টেস্ট করার যে কিট ব্যবহার করা হয়, এটির স্বল্পতা রয়েছে। তবে, এ ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্টের কাস্টমসে আছে। সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

যমুনা সার কারখানায় আওয়ামীপন্থি ১৬০ শ্রমিকের প্রবেশে বাধা

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার