বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে বিপিসি

Post Image

দেশে প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণে অনুষ্ঠিত গণশুনানিতে আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

গতকাল বৃহস্পতিবার বিইআরসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই গণশুনানিতে বিপিসি ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮১ টাকা করার প্রস্তাব করলে উপস্থিত ভোক্তা ও অন্যান্য অংশীজন ক্ষোভ প্রকাশ করেন। শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দাবি করেছে, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এই তেলের দাম সর্বোচ্চ ৫০ টাকা ৮২ পয়সা হওয়া উচিত। বর্তমানে বিপিসি এই তেল ৮৬ টাকায় বিক্রি করছে, যা কমিয়ে ৭৪ টাকা ০৪ পয়সায় নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

গণশুনানিতে বিপিসির জেনারেল ম্যানেজার এ টি এম সেলিম বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে যখন দাম সমন্বয়ের প্রস্তাব করা হয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ফার্নেস অয়েলের দাম ছিল ৪৭৮ দশমিক ৪৫ ডলার, দামের সূচক ছিল কমতির দিকে। ডিসেম্বরে তা ৩৪০ দশমিক ৯৪ ডলারে পাওয়া গেছে। তখন ৮৫ টাকা প্রস্তাব করলেও ডিউটি এবং অন্যান্য খরচসহ লিটারপ্রতি ৮১ টাকা করার প্রস্তাব করছি।

তবে বিপিসির তথ্য সঠিক নয় দাবি করে ফার্নেস অয়েলের প্রধান ক্রেতা পিডিবি। প্রতিষ্ঠানটির পরিচালক জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, আমরা বিপিসির কাছে থেকে তেল কিনে বিপুল লোকসানি দিচ্ছি। আর আমাদের কাছে তেল বিক্রি করে ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি লাভ করেছে ৪ হাজার ৩১৬ কোটি টাকা।

তিনি বলেন, ডিসেম্বরে বেসরকারি কোম্পানির আমদানি করা ফার্নেস অয়েলের দাম পড়েছে ৫৭ টাকা। আর বিপিসির কাছ থেকে কিনতে হয়েছে ৮৬ টাকা দরে। ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি খরচ হচ্ছে ১৮ দশমিক ৪১ টাকা। আর আমরা প্রতি ইউনিট বিক্রি করছি ৬ দশমিক ৯৯ টাকা (পাইকারি)। ভোক্তাদের কথা চিন্তা করে দাম বাড়ানো যাচ্ছে না।

আন্তর্জাতিক বাজারদরের তথ্য তুলে ধরে জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, কোনো অবস্থাতেই দাম ৫০ টাকার বেশি হওয়া উচিত না। আমরা বলছি— ভোক্তাকে সাশ্রয়ী মূল্যে দিতে হবে, সেখানে বিপিসি ও তাদের অধীন কোম্পানিগুলো (পদ্মা, মেঘনা, যমুনা) তাদের মুনাফা উপস্থাপন করছে। পিডিবি চরম আর্থিক সংকটে রয়েছে এবং আগামী গরমের মৌসুম নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। ফার্নেস অয়েলের দাম কমানো না গেলে বিদ্যুৎ সরবরাহে সংকট হতে পারে। আমরা চাই আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী দর নির্ধারণ করা হোক।

এ পর্যায়ে বিপিসি দাবি করে, পিডিবির আন্তর্জাতিক বাজারদরের তথ্য সঠিক হলেও ডিউটিসহ অন্য খরচ হয়তো বিবেচনায় নেওয়া হয়নি।

গণশুনানিতে বিপিসির সহযোগী বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি তাদের বিতরণ চার্জ বাড়ানোর দাবি জানালেও জেরা পর্বে তারা স্বীকার করে, তারা নিয়মিত বড় অঙ্কের মুনাফা করছে এবং শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিয়েছে। পদ্মা অয়েল কোম্পানি তার স্টাফদের ১৫ লাখ টাকা করে প্রফিট বোনাস দেওয়ার কথা স্বীকার করে। মেঘনা অয়েল কোম্পানি ৬ লাখ টাকার মতো প্রফিট বোনাস দেওয়ার কথা জানায়। এত মুনফার পরও কেন বিতরণ মার্জিন বাড়ানোর দাবি—এমন প্রশ্নের জবাবে তারা বলেন, এগুলো আমাদের অপরিচালন খাত থেকে আয় হয়েছে, সেখান থেকে দেওয়া হচ্ছে।

গণশুনানিতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বিপিসি কর্তৃক নির্ধারণের

কঠোর সমালোচনা করেন এক ভোক্তা। তিনি বলেন, আইন অনুযায়ী সব জ্বালানির মূল্য নির্ধারণের এখতিয়ার বিইআরসির। সব ধরনের জ্বালানির দাম বিবেচনা করে মূল্য নির্ধারণ করা উচিত।

পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হবে। কাউকে বেশি কিংবা কম সুবিধা দেওয়া হবে না। সবার উইন-উইন সুবিধা নিশ্চিত করেই আদেশ দেওয়া হবে। গণশুনানির বিষয়ে কারও কোনো মতামত থাকলে লিখিত আকারে জমা দেওয়ার জন্য ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি।

এ সময় কমিশনের সদস্য মো. আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দুর্গাপূজা উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসছে ইসি

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে একা চলাচল না করার নির্দেশ ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রিমান্ডে

টেকসই নগরায়ণে নির্মাণ খাতে ‘হলো ব্লক’ ব্যবহারে জোর

সর্বাধিক পঠিত

জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াভহ আগুন

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো ১৩ বার

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে বিপিসি

নাটোর–২ আসনে দাড়িপাল্লার মনোনয়ন জমা দিলেন অধ্যাপক ইউনুস আলী