দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা

Post Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দু’দিন শুক্র ও শনিবার পড়েছে। ফলে দু’দিনের সাপ্তাহিক ছুটিসহ পূজায় সবমিলিয়ে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পূজার ছুটির আগে একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহে ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।সার্কুলারে আরও বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে গত ৫ আগস্ট, ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার অনুসারে ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর, ২০২৬ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দুর্গাপূজা উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসছে ইসি

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে একা চলাচল না করার নির্দেশ ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রিমান্ডে

টেকসই নগরায়ণে নির্মাণ খাতে ‘হলো ব্লক’ ব্যবহারে জোর

সর্বাধিক পঠিত

চীন থেকে ৪ নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াভহ আগুন

জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো ১৩ বার

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে বিপিসি