চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

Post Image

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট জেটিতে কন্টেইনার পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির ৩ নম্বর জেটিতে এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই জেটিতে কন্টেইনার ওঠানামা ও স্থানান্তরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে শ্রমিক ও সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও বন্দরের জেটি বিভাগে কর্মরত অরবিন্দ আইচ জানান, প্রথমে একটি গ্যান্ট্রি ক্রেনে আগুন লাগে। পরে আগুনের তাপ ও শিখা পাশে থাকা একটি রেফ্রিজারেটেড (ফ্রিজ) কন্টেইনারেও ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় ধরনের বিস্তার ঘটাতে পারেনি।

তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখন ক্ষতিগ্রস্ত কন্টেইনার থেকে মালামাল বের করা হচ্ছে। পাশাপাশি আশপাশে থাকা অন্যান্য কন্টেইনার দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে, যাতে নতুন করে কোনো ঝুঁকি তৈরি না হয়।

প্রাথমিকভাবে কয়েকটি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হলেও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এনসিটির একটি আরটিজি ক্রেনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও বন্দরের নিজস্ব টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।

তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট জেটিতে কন্টেইনার পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরু করা হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb