ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেপ্তার

Post Image

ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা ঢাকায় থাকেন। মা ও ভাই বিভিন্ন কাজে বাড়ির বাইরে গেলে অভিযুক্ত যুবক কিশোরীকে ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির কাছে একটি ভুট্টাখেতে গেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। এরপর ১৬ ফেব্রুয়ারি সকালে পাশের একটি পাটখেতে নিয়ে একইভাবে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এজাহারে বলা হয়েছে, ঘটনাগুলো কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে আতঙ্কে কিশোরী দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখে।

পরবর্তীতে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চিকিৎসকের কাছে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে এবং চিকিৎসকেরা তাকে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানান।

পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় কিশোরী। এরপর তার বাবা থানায় লিখিত অভিযোগ করলে মামলা নেয় পুলিশ।

মামলার পর বৃহস্পতিবার রাতে উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কদু বর্মণের ছেলে এবং তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হলে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেপ্তার

স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার

লামায় মা-বাবাকে মারধরের অপরাধে যুবকের কারাদণ্ড

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড়, ভিডিও ভাইরাল

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

তাসনিম জারাকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি

সর্বাধিক পঠিত