শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড়, ভিডিও ভাইরাল

Post Image

মুন্সিগঞ্জে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও শূন্যে তুলে একাধিকবার আছাড় দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. হাবিব (১২)। সে বিদ্যালয়ের ‘গোলাপ’ শাখার শিক্ষার্থী এবং উপজেলার রামানন্দ এলাকার মো. হোসেনের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তার বাড়ি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যার যার বেঞ্চে বসে ছিল। এ সময় নাহিদ শেখ শ্রেণিকক্ষে প্রবেশ করে বেঞ্চ থেকে হাবিবকে টেনেহিঁচড়ে ঘাড় ধরে নিচে ফেলে দেন। এরপর দুই হাতে শূন্যে তুলে ওই ছাত্রকে পরপর দুইবার ফ্লোরে আছাড় দেন এবং কিল-ঘুষি মারতে থাকেন। অন্য শিক্ষার্থীদের সামনেই এমন ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) ষষ্ঠ শ্রেণির ‘গোলাপ’ শাখার শিক্ষার্থী আতিকুর রহমান ও হাবিবের মধ্যে ঝগড়া হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে তা সমাধান করে দেন। বৃহস্পতিবার সকালে প্রাত্যহিক সমাবেশ শেষে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান নেয়।

সকাল সোয়া ১০টার দিকে আতিকুরের ফুফাতো ভাই নাহিদ শেখ ওই শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তিনি সরাসরি হাবিবের কাছে গিয়ে তাকে বেঞ্চ থেকে তুলে এনে ঘাড় ধরে মারধর ও একাধিকবার আছাড় দেন। এতে ক্লাসরুমে থাকা অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে শিক্ষকেরা দৌড়ে ঘটনাস্থলে আসেন।

পরে প্রধান শিক্ষক অভিযুক্ত নাহিদকে নিজের কক্ষে নিয়ে যান এবং সিরাজদিখান থানা-পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুই শিক্ষার্থীর মধ্যকার আগের দিনের ঝগড়ার জেরে সকালে ঘটনাটি ঘটে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার

লামায় মা-বাবাকে মারধরের অপরাধে যুবকের কারাদণ্ড

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড়, ভিডিও ভাইরাল

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

তাসনিম জারাকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি

মেধা ও মানবসম্পদ গড়া রাষ্ট্রের দায়িত্ব: শিবির সভাপতি

সর্বাধিক পঠিত

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ দাবি

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

তানযীমুল উম্মাহ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

ফেনী জেলা শিবিরের ২ দিন ব্যাপী সাথী শিক্ষা শিবির

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া