‘সাজানো মামলা প্রত্যাহার করে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন’

Post Image

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

একই সঙ্গে আখতারুজ্জামানের বিরুদ্ধে কাউকে শারীরিকভাবে নাজেহাল করার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আখতারুজ্জামান যাত্রী হয়রানি, প্রবাস থেকে দেশে ফেরা বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাঁদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘তাঁর ভাষা কী ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা।’

বিরোধীদলীয় নেতা বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে আড়াল করার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এটি ‘অশনি সংকেত’। ভুক্তভোগী জনগণ এমন ঘটনা কোনোভাবেই মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘আমি ভারতের দেরাদুনে ভোর ৫টায় উঠে চোখের পানিতে বুক ভাসিয়ে জাতীয় সংগীত গাইতাম’

বিএনপি যদি ৫ বছর দেশ শাসন করে, আমরা দুর্ভিক্ষে মারা যাবো: রাশেদ প্রধান

বিন ইয়ামিন সরকারকে ম্যাসেজ দিতে চাচ্ছেন, গণ অধিকার থেকে এবার সহকারী সচিব দরকার: জুমা

এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির

দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

'আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে'— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে