শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা রিজভী বহিষ্কার

Post Image

গাজীপুরের শ্রীপুর উপজেলার এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। 

এদিকে, অপহরণের অভিযোগ ওঠার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. রিজভীকে পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। অভিযুক্ত রিজভী শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।

থানায় দেওয়া লিখিত অভিযোগে কলেজছাত্রীর পরিবার জানায়, কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন রিজভী। বিষয়টি পরিবারকে জানানোর পর তারা রিজভীকে সতর্ক করেন। এরপরও উত্ত্যক্ত করা বন্ধ হয়নি। পরে রিজভীর মা-বাবাকেও বিষয়টি জানানো হয়। অভিযোগ, তারা ছেলেকে শাসন না করে ওই ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তবে পরিবারটি প্রস্তাব প্রত্যাখ্যান করে। 

অভিযোগে আরও বলা হয়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ক্ষুব্ধ হন রিজভী। সোমবার সকালে বাসার সামনে একটি দোকানে কেনাকাটা করতে যান ওই ছাত্রী। সেখানে আগে থেকেই কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছিলেন রিজভী। ছাত্রী দোকানের সামনে যাওয়ামাত্র তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পরই সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল। এদিনই গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রিজভীকে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. রিজভীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।  গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা রিজভী বহিষ্কার

মাগুরায় এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা, হতভম্ব গ্রাহক

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী অংশ নেবেন নানা কর্মসূচিতে

মাদ্রাসায় হামলা ও লুটপাটের ঘটনায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে

কোনো ম্যাচ না খেলেই যেভাবে সেমিফাইনালে ভারত-পাকিস্তান

‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে, হাসনাতের স্ট্যাটাস

সর্বাধিক পঠিত

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

টানা ৫ দিন বৃষ্টির আভাস

পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ দাবি

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ২

ঘুষ দাবি, ভুয়া দুদক কর্মকর্তা আটক

বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়াত প্রার্থী

বিএনপি নেতাকে অতিথি না করায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি