মাগুরায় এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা, হতভম্ব গ্রাহক

Post Image

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। বিলম্বে জরিমানাসহ ওই গ্রাহকের বিল দিতে হবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। বিলের এমন বিপুল অঙ্ক দেখে ওই গ্রাহক ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়।


মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এই বিল ইস্যু করা হয়েছে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী।


বিদ্যুৎ বিলের তথ্য অনুযায়ী, পুরো মাসে তাঁর ব্যবহার দেখানো হয়েছে ২৩৫ ইউনিট। অথচ এই ব্যবহারের বিপরীতে ডিমান্ড চার্জ হিসেবে উল্লেখ করা হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট যোগ হয়ে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ মোট অর্থের পরিমাণ দাঁড়ানোর কথা ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা।


তবে প্রকৃত হিসাবে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য ওই গ্রাহকের বিল হওয়ার কথা ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুল যোগ হলেও সেটি সর্বোচ্চ ২ হাজার ৫৬ টাকার মতো হওয়ার কথা। বিলটি ১০ সেপ্টেম্বর ইস্যু করা হয় এবং পরিশোধের শেষ তারিখ নির্ধারণ করা হয় ২৯ সেপ্টেম্বর। সেখানে গ্রাহকের সংযোগের ধরন হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ রয়েছে।


অস্বাভাবিক বিল প্রসঙ্গে গ্রাহক মোছা. আলেয়া খাতুন বলেন, এটি শুধু ভুতুড়ে বিল নয়, বরং অবিশ্বাস্য একটি বিষয়। বিদ্যুৎ বিভাগের এমন ভুলের কারণে গ্রাহকদের অযথা দুশ্চিন্তা ও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ধরনের ঘটনার প্রতিকার হওয়া প্রয়োজন।


ঘটনার বিষয়ে জানতে শালিখা উপজেলার চুকিনগরে অবস্থিত মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল কার্যালয়ে যোগাযোগ করা হলে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম অস্বাভাবিক বিল তৈরির বিষয়টি স্বীকার করেন।


তিনি জানান, ওই গ্রাহকের মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের সংখ্যাগুলো ডিমান্ড চার্জের ঘরে যুক্ত হয়ে যায়। এ কারণেই বিলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিষয়টি শনাক্ত হওয়ার পর বিল সংশোধন করে গ্রাহকের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা রিজভী বহিষ্কার

মাগুরায় এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা, হতভম্ব গ্রাহক

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী অংশ নেবেন নানা কর্মসূচিতে

মাদ্রাসায় হামলা ও লুটপাটের ঘটনায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে

কোনো ম্যাচ না খেলেই যেভাবে সেমিফাইনালে ভারত-পাকিস্তান

‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে, হাসনাতের স্ট্যাটাস

সর্বাধিক পঠিত

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

টানা ৫ দিন বৃষ্টির আভাস

পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ দাবি

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ২

ঘুষ দাবি, ভুয়া দুদক কর্মকর্তা আটক

বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়াত প্রার্থী

বিএনপি নেতাকে অতিথি না করায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি