অপ্রতিম হত্যার বিচার তিন মাসে শেষ করার আহ্বান এমপি মনিরুলের

Post Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার বিচার তিন মাসের মধ্যে করতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।


আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় অপ্রতিমের মরদেহ উদ্ধার স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মনিরুল হক বলেন, এই এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। আমরা এই সমস্ত মাসুম বাচ্চাদেরকেও রক্ষা করতে পারলাম না। মৃত্যু মানুষেরই হয়, এমন করুণ মৃত্যু দেখিনি। নিষ্পাপ ছোট বাচ্চা, মাত্র ১৩ বছর বয়স। আমি অবিলম্বে অপরাধীকে শনাক্ত এবং গ্রেপ্তার করে ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।


তিনি বলেন, একটা আইফোনের জন্য একটা মাসুম বাচ্চাকে এভাবে মারতে পারে? আমি কল্পনা করিনি। কী দেশ বানালাম। মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত।


তিনি বলেন, আমার মেয়েরা বিদেশ থেকে টেলিফোন করে বলে আব্বা এটা কী হলো? আমি কী জবাব দেব? আমার কোনো জবাব নেই। আমি শুধু বলব, স্বরাষ্ট্রমন্ত্রী অনুগ্রহ করে দেখুন। কিশোরদেরকে রক্ষা করুন এদের হাত থেকে। না হলে জাতি বিপদগ্রস্ত হবে।


তিনি আরও বলেন, আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে। জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেছি। তিনি বলেছেন, তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার রাজধানী থেকে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে’

অপ্রতিম হত্যার বিচার তিন মাসে শেষ করার আহ্বান এমপি মনিরুলের

‎সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

রাজধানীতে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি প্রত্যাহার

চাঁদপুরে ৩ বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের কালো ব্যাজ ধারণ

সর্বাধিক পঠিত

আব্বাসের মতো রবিউলের চাঁদাবাজির রাজত্ব খান খান করে দেব: নাসীরুদ্দীন

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

‘হ্যাঁ’ ভোট দিলে চুরি ও অপশাসন বন্ধ হবে: প্রেস সচিব

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার