ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

Post Image

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে গেলেও মস্কো এখনো এমন কোনো প্রমাণ দেখেনি যে তেহরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন করছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পক্ষে বিভিন্ন কারণ তুলে ধরেছেন। সোমবার এখন পর্যন্ত তার সবচেয়ে বিস্তৃত প্রকাশ্য বক্তব্যে তিনি বলেন, তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতেই তিনি হামলার নির্দেশ দিয়েছেন।

মস্কোয় বৈঠকের সময় ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীকে ল্যাভরভ বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন করছিল— এমন কোনো প্রমাণ আমরা এখনো দেখিনি, যা এই যুদ্ধের প্রধান যুক্তি ছিল।

তিনি বলেন, ইরানের ওপর হামলার প্রভাব পুরো অঞ্চলজুড়ে অনুভূত হচ্ছে এবং আরব দেশগুলো অর্থনৈতিক মূল্য দিচ্ছে ও হতাহতের শিকার হচ্ছে।

তিনি সব পক্ষের প্রতি অবিলম্বে শত্রুতা বন্ধের রাশিয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, ‘নিঃশর্ত প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের অবশ্যই বেসামরিক হতাহতের কারণ হয়— এমন সব কার্যক্রম বন্ধে সম্ভাব্য সবকিছু করতে হবে।’

তিনি ইরানে একটি স্কুলে বোমাবর্ষণের ঘটনাও উল্লেখ করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দক্ষিণ ইরানের একটি শহরে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার অভিযোগ তুলেছে, যেখানে তেহরানের দাবি অনুযায়ী ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলে হামলা চালাবে না।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ