পরবর্তী নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস। এ সময় তারা পরবর্তী ডাকসু নির্বাচনি রূপরেখা নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে খোঁজখবর নেন তিনি।

ডাকসু নেতৃবৃন্দের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধা প্রদানের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের 'অপতৎপরতার' বিষয়েও আলোচনা হয়। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

সাক্ষাতে পরবর্তী ডাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয়। ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে দ্রুত পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা প্রণয়ন ও তফসিল ঘোষণার দাবির সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন বলে জানানো হয়েছে।

ডা. শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় হওয়ার জন্য ডাকসু নেতৃবৃন্দকে পরামর্শ দেন।

এ ছাড়া দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির।

ডাকসু নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ ছাত্র সংসদ কার্যক্রম নিয়েই মূলত আলোচনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

পরবর্তী নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক

৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার

আবু সাঈদ কনভেনশন সেন্টারে ছাত্রী সংস্থার মেহেদি উৎসব

‘প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে’

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

‘দুগ্রুপে কীভাবে মারামারি করতে হয়, এটা কি নবীন শিক্ষার্থীদের শেখাতে চায় ছাত্রদল’

সর্বাধিক পঠিত

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

১০ মার্চ থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

এবার পানিবন্দি মানুষের পাশে দাঁড়াল মহিলা জামায়াত

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ