‘প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে’

Post Image

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে, যাতে দেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী টুকু বলেন, ‘বাংলাদেশের কোথাও কিন্তু মাদকের ফ্যাক্টরি নাই। এগুলো আসলো কোথা থেকে? পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয় এবং দিচ্ছে, যাতে করে বাংলাদেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে।’

তিনি বলেন, ‘আমরা কি আমাদের দেশ গড়ব, নাকি ধ্বংসের দিকে নিয়ে যাব? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্পিড ধারণ করেন, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’

মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন বাবা কত কষ্ট নিয়ে বক্তব্য দিলেন, তার সন্তান মাদকের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে মাদকের অবস্থা ভয়াবহ। কোনো কোনো এলাকায় ২৩ শতাংশ। আমরা যদি এখন এই মাদকের লাগাম টেনে না ধরি, সচেতন না হই, একসময় এই দেশটি ভেঙে যাবে।’

তিনি আরও বলেন, ‘আজকের উপস্থিত ছাত্রছাত্রীরা বড় হয়ে এই সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। আজকের সন্তানরা দেশ গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত না করলে, তাদের যদি টার্গেট না থাকে, তাহলে দেশ এগোবে কীভাবে? আর যদি ছাত্ররা নিজেদের ধ্বংস করে মাদকের দিকে ধাবিত হয়, তাহলে দেশ ঠিক থাকবে কি?’

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ঐশী পুলিশ কর্মকর্তার মেয়ে ছিলেন। এই মাদকে আসক্ত হয়ে তার বাবা-মাকে মেরে ফেলেছেন। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। কোনোভাবেই মাদককে বাড়ানো যাবে না। মাদকের বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাড়ির পাশে ডাবের খোসা, পানির পাত্রসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে থাকলে কয়েকদিন পর সেখানে ডেঙ্গুর মশা তৈরি হতে পারে। এসব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব। সচেতন হওয়া ছাড়া ডেঙ্গু প্রতিরোধের কোনো বিকল্প নেই।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার এমন কোনো জঘন্য কাজ নেই, যে ১৭ বছরে সেটা তারা করে নাই। আজকে তাদের অনুশোচনা তো নেই-ই, উল্টো ঘোষণা দেয়, অমুক তারিখে আসবে। যে মানুষগুলোকে হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, একবারও অনুশোচনা হয় না? অথচ দেশে ফেরার চিন্তা করছেন, কোন জগতে আছেন আপনারা?’

তিনি বলেন, ‘আপনাদের কর্মকাণ্ডের কারণে মানুষ আপনাদের বিতাড়িত করেছে। আগে আপনাদের অনুশোচনা হতে হবে, যে আমরা ভুল করেছি। কাজেই এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। আমাদের ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলতে হবে।’


ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে’

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

‘দুগ্রুপে কীভাবে মারামারি করতে হয়, এটা কি নবীন শিক্ষার্থীদের শেখাতে চায় ছাত্রদল’

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

১০ মার্চ থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আ. লীগ করেনি, করেছে পুলিশ: বিএনপি নেতা হারুন

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু