চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার

Post Image

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেলকে (৩৫) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মে) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। সোহেল সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে  দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সিরাজগঞ্জে এক গৃহবধূর দায়ের করা চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা মো. সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলরসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ