‘তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার আয়োজনে ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজন চলছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে দেশের ছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজনে কুইজ প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি পাবলিক স্পিকিং, ওয়াল ম্যাগাজিন এবং আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা রয়েছে।
এ ছাড়া দর্শনার্থীদের জন্য গেম জোন, বিভিন্ন ধরনের স্টল, ফুড কোর্ট, মেহেদি কর্নার ও এক্সিবিশন জোন রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের প্রবেশমূল্য ৫০ টাকা।
আয়োজকদের ভাষ্য, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ‘তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ’ গড়ার প্রত্যয়কে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে।







