জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

Post Image

১১ দলীয় জোটে না গিয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি।

এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোপূর্বে ২৭০ আসনে দলটির ঘোষিত প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। তবে ইতোমধ্যে দু’জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তাই এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর বাকি ৩২ আসনে দলের লক্ষ্য, নীতি-আদর্শের সঙ্গে মিল আছে এমন সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে দলটি।

তবে বাকি আসনগুলোকে ঘিরে কারও সঙ্গে জোটে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, সামনে কি হবে এটা কেউ বলতে পারে না। তবে আজকে পর্যন্ত এটিই আমাদের অবস্থান। আর জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সংবাদ সম্মেলনে পাতানো নির্বাচন হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন ২৭০ আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে দু’জনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকিদের এখনো ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। এছাড়া বাকি ৩২টি আসনেও আমরা সমর্থন দেবো। সে ক্ষেত্রে কাদের সমর্থন দেয়া হবে, সেটি পরবর্তীতে জানানো হবে। আমাদের লক্ষ্য, নীতি-আদর্শের সঙ্গে যাদের মিল হবে, সৎ-যোগ্য ক্যান্ডিডেট, তাদের আমরা সমর্থন দেবো।

তিনি বলেন, আমরা যে নীতি-আদর্শকে ঘিরে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলাম, এখন সেই নীতি-অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগেই যেহেতু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতা হয়ে যাচ্ছে, কাজেই প্রশ্ন উঠছে এটি ইলেকশন হবে নাকি সিলেকশন।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের আসন ভাগাভাগি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিকরা। মোট ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত করে দলগুলো। এরমধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি ও এলডিপি ৭টি আসনে লড়বে।

অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি ও নেজাম ইসলাম পার্টি ২টি আসনে লড়বে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না