বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

Post Image

বাংলাদেশের যুব হকিতে যোগ হলো আরও একটি আন্তর্জাতিক অর্জন। অনূর্ধ্ব-১৮ বালকদের ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬-এ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথ তৈরি হয় গত জুলাইয়ে ওমানের মাসকাটে অনুষ্ঠিত ৫-এ-সাইড এশিয়া কাপ থেকে। সেখানে অংশ নেয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দল। টুর্নামেন্টটি একই সঙ্গে ছিল বিশ্বকাপের বাছাইপর্ব।

এশিয়া কাপ থেকে সরাসরি তিনটি দল বিশ্বকাপের টিকিট পায়। বাংলাদেশ সরাসরি জায়গা না পেলেও ছিল প্রথম স্ট্যান্ডবাই দল। পরবর্তী সময়ে একটি জায়গা খালি হওয়ায় আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে বিশ্বকাপে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পায় বাংলাদেশ।

এবারের অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মিশরের ইসমাইলিয়ায়। ৭ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যুব দলের অংশগ্রহণ দেশের হকির জন্য গুরুত্বপূর্ণ সংযোজন। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য ও প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ খবর

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

সর্বাধিক পঠিত

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ

মিরপুরে নান্নুদের হেসেখেলে হারালেন আশরাফুলরা

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে বিসিবির শোকজ

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!