ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

Post Image

‘আমার বয়স তখন হবে ৪১। এটি নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’—চলমান বিশ্বকাপ অভিযানে নামার আগে নিজের ক্যারিয়ার নিয়ে এভাবেই বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল, ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি, অগণিত ক্লাব শিরোপা—রোনালদোর অর্জনের খাতা প্রায় পরিপূর্ণ। তবে একটি অধ্যায় এখনো বাকি। আরাধ্য বিশ্বকাপ শিরোপা। এবারের বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালকে অনেকেই শিরোপার দাবিদার হিসেবে দেখছিলেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সে দাবি যেন কিছুটা ফ্যাকাসে হয়ে গেছে। তবে একজন রোনালদো আছেন বলেই হয়তো আশা ছাড়ছেন না পর্তুগিজ সমর্থকরা। বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের ম্যাচে শুক্রবার ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। যে দল হারবে তারা ছিটকে যাবে শিরোপার রেস থেকে। কী নিদারুণ নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে তারা। দুই কিংবদন্তি রোনালদো এবং লুকা মদ্রিচ একে অপরের মুখোমুখি হচ্ছেন। হয়তো নিজেদের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচটাও খেলে ফেলবেন এদিন। 

এদিকে, মহারণে নামার আগে পাঁচ শব্দে সমর্থকদের বিশেষ বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে পর্তুগিজ সমর্থকদের কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে কয়েক শব্দ জুড়ে দিয়েছেন, “মেক আস ফিল অ্যাট হোম।” যার বাংলা অর্থ দাঁড়ায়, “যেন মনে হয় আমরা ঘরের মাঠে খেলছি।”

এই পোস্ট থেকে স্পষ্ট, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের সমর্থকদের মাঠে এসে সমর্থনের আহ্বান করেছেন তিনি। যে কোনও খেলায় সমর্থন খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলগত খেলায় এমন কিছু মুহূর্ত আসে, যখন সমর্থকরা খেলোয়াড়দের তাঁতিয়ে দেন। সমর্থকদের সরব উপস্থিতি ফুটবলারদের আরও ভালো খেলতে উৎসাহিত করে। সেই উৎসাহটাই হয়তো চাচ্ছেন রোনালদো। 

বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালকে ফেবারিটের তালিকায় দেখা হচ্ছিল। কিন্তু গ্রুপপর্বেই যেন বাস্তবতা টের পেল তারা। তুলনামূলক ‘দুর্বল’ উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি দুটিতে সেভাবে আধিপত্য দেখাতে পারেনি রোনালদোর দল। দলের মতোই রোনালদোও খুব একটা ভালো ফর্মে নেই। কঙ্গো ও কলম্বিয়ার বিরুদ্ধে সেভাবে খুঁজে পাওয়া যায়নি তাকে। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেও এই রোনালদো যেন আগের রোনালদোর ছায়া। সেই গতি নেই। সহজ সুযোগ নষ্ট করেছেন। কিন্তু ক্রোয়েশিয়াকে হারাতে সেই রোনালদোর ওপরেই ভরসা করছে পর্তুগাল। আর রোনালদো ভরসা করছেন সমর্থকদের ওপর।


সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই